বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কালিয়াকৈরে যুবদলের বর্ণাঢ্য মিছিল
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মো. মজিবুর রহমানের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিয়াকৈর উপজেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে কালিয়াকৈর উপজেলা যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আব্দুল মালেক ও শাহিন ভাইয়ের নেতৃত্বে আয়োজিত মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মিছিলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। নেতাকর্মীরা দলীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির মাধ্যমে দলের প্রতি নেতাকর্মীদের ঐক্য ও সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ ঘটেছে। ভবিষ্যতেও দলীয় কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান তারা।
মিছিলে কালিয়াকৈর উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মতামত