ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
দেশান্তর টেলিভিশন

নৈরাজ্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছাত্রদল নেতারা

মো আবীর হাসান
মো আবীর হাসান নিউজ ডেস্ক

নৈরাজ্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছাত্রদল নেতারা

বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে কালিয়াকৈর সরকারি কলেজ ছাত্রদল

বাংলাদেশে নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কালিয়াকৈর সরকারি কলেজ ছাত্রদল শাখার নেতাকর্মীরা। দেশের শান্তি-শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কালিয়াকৈর সরকারি কলেজ ছাত্রদল শাখার নেতাদের মধ্যে মো. বায়েজিদ হোসেন, ফাহাদ হাসান লিংকন ও মো. জিহাদ হাসান এ বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন। তারা বলেন, শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি দেশের মানুষের জানমাল ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে—এমন কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।

নেতারা আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় ছাত্রসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টি করে জনজীবনে অস্থিরতা তৈরি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ সময় কালিয়াকৈর সরকারি কলেজ ছাত্রদল শাখার নেতাকর্মীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দেশান্তর টেলিভিশন

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

নৈরাজ্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছাত্রদল নেতারা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা পরিচালক : মো রুহুল আমিন। 
সম্পাদক : মো আহাদ অর রাফি। 
ব্যাবস্থাপনা পরিচালক : মো আবীর হাসান। 

কপিরাইট © ২০২৬ দেশান্তর টেলিভিশন । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x