ঢাকা জেলা পুলিশের আগস্ট মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সাইফুল আলম
ঢাকা জেলা পুলিশের আগস্ট মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, আসামি গ্রেপ্তার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সাভার মডেল থানার দায়িত্ব পালনের সময় অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছেন ওসি সাইফুল আলম। তার নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আগস্ট মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি পাওয়ায় সাভার মডেল থানার কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়দের মধ্যেও এ অর্জন প্রশংসিত হয়েছে।
সাইফুল আলমের এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মতামত