শ্রমিক আন্দোলন ঘিরে নৈরাজ্য ঠেকাতে কবিরপুরে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, সাভার:
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য, ভাঙচুর ও বিশৃঙ্খলা ঠেকাতে অবস্থান কর্মসূচি পালন করছে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার সাভারের শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর এলাকায় এ অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।
কর্মসূচিতে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে অপ্রীতিকর ঘটনা, ভাঙচুর কিংবা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
এ সময় নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষ ও শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তাদের দাবি, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন শান্তিপূর্ণভাবে হওয়া উচিত। কোনো পক্ষ যেন শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
লোকেশন: কবিরপুর, শিমুলিয়া, সাভার, ঢাকা।
মতামত