সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নতুন এক আলোচনা। শোনা যাচ্ছে, অভিনয় জগত থেকে সরে গিয়ে চাকরি করে জীবিকা নির্বাহের সিদ্ধান্ত নিতে পারেন এই অভিনেত্রী। পাশাপাশি জীবনের বাকি সময় ইসলামী শরীয়াহ অনুযায়ী চলার সিদ্ধান্ত নিয়েছেন বলেও গুঞ্জন রয়েছে।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে তানিয়া বৃষ্টির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরের সত্যতা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
এর আগে দীর্ঘদিন ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করেছেন তানিয়া বৃষ্টি। বাংলাদেশ ও ভারতে চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে দেশে ফিরেছেন বলে জানা যায়। এরপরই তার অভিনয় ছাড়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
জীবনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া একজন মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়। তাই তানিয়া বৃষ্টি সত্যিই যদি অভিনয় ছেড়ে নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সেটিকে সমালোচনার বদলে সম্মানের চোখে দেখাই প্রত্যাশিত।
এখন অপেক্ষা—অভিনয় ছাড়ার বিষয়ে তানিয়া বৃষ্টি নিজেই কি কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেবেন? নাকি সামাজিক যোগাযোগমাধ্যমের এই খবর শুধুই গুঞ্জন—সেটিই দেখার বিষয়।
মতামত