ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
দেশান্তর টেলিভিশন

মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত

নিজস্ব প্রতিবেদক

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়ওয়াল। ছবি: ভিডিও থেকে নেওয়া

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। এর মধ্যে বিষয়টি নিয়ে গত সপ্তাহে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ শুক্রবার নয়া দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে আবারও বিষয়টি নিয়ে তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করেন। জবাবে তিনি বলেছেন, তাঁরা (ভারত) বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের কথা তুলে ধরে বিষয়টি উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চুক্তিটিকে ইতিবাচক হিসেবে আখ্যা দিয়ে একে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা এবং মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বর্ণনা করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছিলেন, চুক্তির সদস্য দেশগুলো অভিপ্রায় প্রকাশ করলে বাংলাদেশ এতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছি—বিশেষত, তা যদি ভারতের নিরাপত্তাসংক্রান্ত বিষয় হয়। দেশের সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকি।’

একই ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়েও প্রশ্ন করা হয়। সম্প্রতি দুটি ঘটনার উল্লেখ করে ওই সাংবাদিক জানতে চান, এসব ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বা নিয়েছে কি না এবং এটা ভারতের কাছে উদ্বেগজনক কি না। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির মোকাবিলা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব তাদের যথাযথভাবে পালন করা উচিত।’

বিষয় : বাংলাদেশ ভারত পাকিস্তান চুক্তি প্রতিরক্ষা মন্ত্রণালয় তুরস্ক পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরব

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দেশান্তর টেলিভিশন

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। এর মধ্যে বিষয়টি নিয়ে গত সপ্তাহে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ শুক্রবার নয়া দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে আবারও বিষয়টি নিয়ে তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করেন। জবাবে তিনি বলেছেন, তাঁরা (ভারত) বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের কথা তুলে ধরে বিষয়টি উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চুক্তিটিকে ইতিবাচক হিসেবে আখ্যা দিয়ে একে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা এবং মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বর্ণনা করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছিলেন, চুক্তির সদস্য দেশগুলো অভিপ্রায় প্রকাশ করলে বাংলাদেশ এতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছি—বিশেষত, তা যদি ভারতের নিরাপত্তাসংক্রান্ত বিষয় হয়। দেশের সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকি।’

একই ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়েও প্রশ্ন করা হয়। সম্প্রতি দুটি ঘটনার উল্লেখ করে ওই সাংবাদিক জানতে চান, এসব ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বা নিয়েছে কি না এবং এটা ভারতের কাছে উদ্বেগজনক কি না। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির মোকাবিলা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব তাদের যথাযথভাবে পালন করা উচিত।’

দেশান্তর টেলিভিশন

প্রতিষ্ঠাতা পরিচালক : মো রুহুল আমিন। 
সম্পাদক : মো আহাদ অর রাফি। 
ব্যাবস্থাপনা পরিচালক : মো আবীর হাসান। 

কপিরাইট © ২০২৬ দেশান্তর টেলিভিশন । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x