ঢাকায় ফিরছেন জনপ্রিয় শিল্পী, ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা
ঢাকার দর্শকদের জন্য আবারও মঞ্চে পারফর্ম করতে আসছেন জনপ্রিয় এক শিল্পী। ঢাকায় ফেরার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
বার্তায় শিল্পী বলেন, ঢাকার দর্শক ও তাদের অসাধারণ উচ্ছ্বাসকে তিনি অনেক মিস করেছেন। আবারও ঢাকায় পারফর্ম করার আমন্ত্রণ পেয়ে নিজের আনন্দের কথাও প্রকাশ করেন তিনি।
ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, “ঢাকা, তুমি কি প্রস্তুত? তোমাদের এবং তোমাদের অসাধারণ উচ্ছ্বাসকে আমি ভীষণ মিস করেছি। আবারও তোমাদের জন্য পারফর্ম করার আমন্ত্রণ পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত।”
এ সময় ঢাকার দর্শকদের সঙ্গে আবার দেখা হওয়া এবং একসঙ্গে কিছু অবিস্মরণীয় মুহূর্ত তৈরির জন্য নিজের উচ্ছ্বাসের কথাও জানান এই শিল্পী।
তার এমন বার্তায় ইতোমধ্যে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। কবে এবং কোথায় এই বিশেষ পারফরম্যান্স অনুষ্ঠিত হবে—তা জানতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন দর্শকরা।
মতামত