ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
দেশান্তর টেলিভিশন

সাভার-ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে ডিআইজি ও পুলিশ সুপারের পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সাভার ও ধামরাইয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান এবং ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার, নিয়মিত নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধানে দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় সাভার ও ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দেশান্তর টেলিভিশন

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সাভার-ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে ডিআইজি ও পুলিশ সুপারের পরিদর্শন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা পরিচালক : মো রুহুল আমিন। 
সম্পাদক : মো আহাদ অর রাফি। 
ব্যাবস্থাপনা পরিচালক : মো আবীর হাসান। 

কপিরাইট © ২০২৬ দেশান্তর টেলিভিশন । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x