ডেঙ্গু মহামারি প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান আব্দুল গফুর মিয়ার
সাভার প্রতিনিধি:
ডেঙ্গু মহামারি প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গফুর মিয়া।
তিনি বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার, সমাজ ও এলাকার প্রত্যেককে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত জরুরি। বিশেষ করে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
আব্দুল গফুর মিয়া ধামসোনা ইউনিয়নের সর্বস্তরের মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার এবং নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্ন ও মশামুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
মতামত