দেশ আমাদের, রক্ষা করার দায়িত্বও আমাদের: জাকির হোসেন
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন শিমুলিয়া ইউনিয়ন যুবদলের নেতা জাকির হোসেন।
তিনি বলেন, “দেশ আমাদের, দেশ রক্ষা করার দায়িত্বও আমাদের। দেশের শান্তি, শৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।”
জাকির হোসেন আরও বলেন, দেশের স্বার্থ সবার আগে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও অন্যায়কে প্রশ্রয় না দিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
তিনি যুবসমাজের উদ্দেশ্যে বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেম, মানবিকতা, সততা ও দায়িত্ববোধকে ধারণ করে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
শিমুলিয়া ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান জাকির হোসেন।
মতামত