ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দেশান্তর টেলিভিশন

লকডাউনের প্রতিবাদে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

সাভার (আশুলিয়া) প্রতিনিধি: দেশের গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাভারের আশুলিয়ায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন (বাবুল)।

এ সময় তিনি বলেন, দেশের গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা যেন কোনোভাবেই ব্যাহত না হয় এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত থাকে, সে লক্ষ্যেই তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

তিনি আরও বলেন, দেশের মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দেশান্তর টেলিভিশন

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

লকডাউনের প্রতিবাদে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা পরিচালক : মো রুহুল আমিন। 
সম্পাদক : মো আহাদ অর রাফি। 
ব্যাবস্থাপনা পরিচালক : মো আবীর হাসান। 

কপিরাইট © ২০২৬ দেশান্তর টেলিভিশন । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x