মাদক বর্জন করি, সুন্দর জীবন গড়ি—সুলতান উদ্দিন
সাভার প্রতিনিধি:
‘মাদক বর্জন করি, সুন্দর জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন সুলতান উদ্দিন। তিনি ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী।
তিনি মনে করেন, মাদক একটি পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
সুলতান উদ্দিনের প্রত্যাশা, এলাকার তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করা।
তিনি আরও মনে করেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলতে জনপ্রতিনিধি, অভিভাবক এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সুলতান উদ্দিনের প্রত্যাশা—সবার সহযোগিতায় গড়ে উঠুক মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর ৯ নম্বর ওয়ার্ড।
মতামত