ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দেশান্তর টেলিভিশন

প্রচারণায় বাধা, দেশবাসীর কাছে বিচার চাইলেন ইসরাফিল হোসেন

নিউজ ডেস্ক

প্রচারণায় বাধা, দেশবাসীর কাছে বিচার চাইলেন ইসরাফিল

ঢাকার সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দেশবাসীর কাছে বিচার দাবি করেছেন তিনি।

ইসরাফিল হোসেন বলেন, নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নিয়ে তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাঁর প্রচারণার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হলে তিনি কীভাবে সাধারণ মানুষের কাছে নিজের পরিচিতি ও নির্বাচনী বার্তা পৌঁছে দেবেন? এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বিতা হবে জনগণের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে। কারও প্রচারণায় বাধা সৃষ্টি করা কিংবা ব্যানার-ফেস্টুন নষ্ট করা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করার দাবি জানান তিনি।

এ সময় ধামসোনা ইউনিয়নের সাধারণ মানুষের কাছে ঘটনার বিচার দাবি করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বাধাহীন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেন।

তবে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দেশান্তর টেলিভিশন

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রচারণায় বাধা, দেশবাসীর কাছে বিচার চাইলেন ইসরাফিল হোসেন

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা পরিচালক : মো রুহুল আমিন। 
সম্পাদক : মো আহাদ অর রাফি। 
ব্যাবস্থাপনা পরিচালক : মো আবীর হাসান। 

কপিরাইট © ২০২৬ দেশান্তর টেলিভিশন । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x